নদীমাতৃক বাংলাদেশের সংকট: হাইড্রোপলিটিক্স ও প্রাকৃতিক প্রতিরক্ষার ভবিষ্যৎ
সূর্য ডুবছে দিগন্তে , রঙিন আকাশ , দূরে পালতোলা নৌকা ধীর গতীতে চলছে নদীতে।বাংলার আবহমান কালের এই চিত্র চোখে ভাসে।অন্তবর্তী সরকারের বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ২৮ মার্চ , ২০২৫ তথ্যমতে ১ হাজার ২৯৪টি নদ - নদী খুঁজে পাওয়া গেছে।তবে দুঃখজনক হলেও সত্য , রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার ( আরডিআরসি ) এর তথ্যমতে , ৫০৭ টি নদী হারিয়ে গেছে বাংলাদেশের মানচিত্র থেকে।সংখ্যাটা লক্ষ্য করতে হবে।যে দেশ নদীমাতৃক সে দেশের নদী বিলীন হওয়া মানে অস্তিত্বের সংকট। বাংলাদেশকে 'Defender’s Paradise' বলা হয়।যদিও তা আফগানিস্তান , সুইজারল্যান্ডের মতো না।তবে ১৯৭১ এর যুদ্ধে বর্ষাকাল এবং এই দেশের নদীগুলোই আমাদের সহায়ক ভূমিকা পালন করেছিল। ' হাইড্রোপলিটিক্স ' এর শিকার হওয়া এই দেশটির 'Natural Defense' ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রমাগত। 'Hydropolitics' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'Hydor' থেকে যার অর্থ পানি। পানির রাজনীতিকে সহজ ভাষায় ' হাইড্রোপলিটিক্স ' বলা হয়। বাংলাদেশের সাথে ৫৭ টি আন্তঃসীমান্ত নদী আছে।৫৪ টি ভারতের সাথে এবং ৩ টি নদী মিয়ানম...